ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ পৌষ ১৪৩৩, ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার মাসুম



রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার মাসুম

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): রাজধানীর বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

শুক্রবার (১ মার্চ) সকালে এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ৫০ মিনিটের দিকে। মাত্র দুই ঘণ্টায় আগুন লেগে প্রাণ গেছে ৪৪ জনের। দগ্ধ এবং আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।


   আরও সংবাদ