ঢাকা, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ১৬ জ্বিলহজ্ব ১৪৪৭

পুলিশের পর এবার ইউএনও বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)



পুলিশের পর এবার ইউএনও বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'কে বদলির পর এবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'দের পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন কমিশন (ইসি)'র পক্ষ থেকে (৩০ নভেম্বর, বৃহস্পতিবার) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য স্থানে বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কমিশনের ঘোষণা তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি,২০২৪ (রবিবার)।


   আরও সংবাদ